Collector
গরুকে ঘাস খাওয়ানো নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক | Collector
গরুকে ঘাস খাওয়ানো নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক
Somoy TV

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কোরবানির গরুকে ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তৌফিক আহমদ (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় ফতেহপুর বাজার থেকে বাজারসদাই করে বাড়ি ফেরার পথে সড়কের একটি নির্জন স্থানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত তৌফিক আহমদ বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের গিয়াস উদ্দিন মেম্বারের ছেলে। তিনি তিন সন্তানের জনক। আরও পড়ুন: জুসের মান নিয়ে কথা কাটাকাটি, ক্রেতার ধারালো অস্ত্রের আঘাতে দোকানির মৃত্যু আহতের ভাই অলিউর রহমান জানান, কোরবানির ঈদের জন্য তারা ভাগে একটি গরু কিনেছিলেন। গরুটি কার বাড়িতে থাকবে এবং কে ঘাস-পানি দেবে; এ বিষয় নিয়ে গত ৭ মার্চ দুই পক্ষের মধ্যে ছোটোখাটো মারামারি হয়। এর জের ধরে ৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ফতেহপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো ছুরি দিয়ে তৌফিকের পেটে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিরুপম রায় চৌধুরী বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার দ্রুত অপারেশন ও রক্তের প্রয়োজন। এজন্য উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়েছে।

Go to News Site