Collector
আজ কোথায় কী? | Collector
আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।শনিবার (৯ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কর্মসূচি বিকেল ৪টায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ডিএসসিসির কর্মসূচি সকাল সাড়ে ৯টায় মালিবাগ এসটিএস, টুইন টাওয়ারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ‘ক্লিনিং ডে’ ও এসটিএস উদ্বোধন অনুষ্ঠিত হবে। পরে বেইলি রোড এলাকায় কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিসিসিআইর কর্মসূচি সকাল ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে ‘বাণিজ্য নির্ভর বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর এবং লজিস্টিকস খাতের উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বিসিআইর কর্মসূচি সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের বিসিআই বোর্ড রুমে ‘ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ: সিকিউরিটি, সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সভাপতিত্ব করবেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

Go to News Site