Collector
সাতসকালেই ঢাকার বাতাস যাদের জন্য অস্বাস্থ্যকর | Collector
সাতসকালেই ঢাকার বাতাস যাদের জন্য অস্বাস্থ্যকর
Somoy TV

সাতসকালেই ঢাকার বাতাস যাদের জন্য অস্বাস্থ্যকর

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বাতাসের মান ‘সতর্কতামূলক’ অবস্থানে রয়েছে। এক ঘণ্টা সময়ে চতুর্থ অবস্থানে থাকা শহরটির স্কোর ১৩২। বায়ুমানের এই স্কোর কিছুটা ভালো হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর পরিবর্তনও হতে পারে। এদিকে তালিকার শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৯৫। বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর। শহরটিতে দূষণের মাত্রা বেশি। এ ছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৮৬। বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর করাচি ২৫তম অবস্থানে থাকলেও দূষণের মাত্রা একেবারেই কম বলা যায়। বায়ুমানের স্কোর ৭৩, যা শহরটির জন্য মোটামুটি ভালো। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ১৬৬। দিল্লির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হলেও অনান্য সময়ের তুলানায় দূষণের মাত্রা কম রয়েছে। ১০৬ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর কলকাতা অষ্টম অবস্থানের রয়েছে। আর মুম্বাইয়ের অবস্থান ২৯। তবে এই শহরের বায়ুমান মোটামুটি ভালো। আরও পড়ুন: দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Go to News Site