Collector
ঢাকার মেঘলা আকাশে আজ বৃষ্টির বার্তা | Collector
ঢাকার মেঘলা আকাশে আজ বৃষ্টির বার্তা
Somoy TV

ঢাকার মেঘলা আকাশে আজ বৃষ্টির বার্তা

আকাশ মেঘলা থাকলেও গত দুদনি রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি। আজ ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা ও এর আশপাশ এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৭৫ শতাংশ। আরও পড়ুন: সাতসকালেই ঢাকার বাতাস যাদের জন্য অস্বাস্থ্যকর গত শুক্রবারের (৮ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Go to News Site