Collector
আইসিসির মাসসেরার দৌঁড়ে নাহিদ রানা | Collector
আইসিসির মাসসেরার দৌঁড়ে নাহিদ রানা
Jagonews24

আইসিসির মাসসেরার দৌঁড়ে নাহিদ রানা

গতির ঝড় তুলে ব্যাটারদের বিভ্রান্ত করে দেওয়া বাংলাদেশের পেসার নাহিদ রানা মন জয় করে নিয়েছেন সবার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতাতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন তিনি। সেই পারফরম্যান্সেই জায়গা করে নিয়েছেন আইসিসির এপ্রিল ২০২৬ মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ নিয়েছিলেন ৮ উইকেট। গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তিনি। সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ৫ উইকেট শিকার করেন ৩২ রান খরচায়। এছাড়া প্রথম ও তৃতীয় ওয়ানডেতে নেন যথাক্রমে ১ ও ২ উইকেট। তার অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে। সিরিজসেরার পুরস্কারও ওঠে নাহিদের হাতে। এদিকে মনোনয়নের তালিকায় রয়েছেন ওমানের অধিনায়ক যতিন্দর সিং ও সযুক্ত আরব-আমিরাতের অজয় কুমারও। ওমান অধিনায়ক আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ দারুণ ব্যাটিং করেছেন। পাঁচ ম্যাচে ৫৩.২০ গড়ে তার ব্যাটে এসেছে ২৬৬ রান। ১১৫ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ ও নেপালের বিপক্ষে খেলেন ৯৬ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস। কির্তিপুরে খেলা সেই ইনিংসটি ছিল ওমানের হয়ে জাতীয় রেকর্ড। আমিরাতের বোলার অজয় কুমার মনোনয়নের তৃতীয় নাম। একই টুর্নামেন্টে প্রথম দুই ওয়ানডেতেই ৯ উইকেট নেন আজয়। গড় ছিল মাত্র ৭.৬৬ এবং ইকোনমি ৩.৬৬। নেপালের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। তার পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ পয়েন্ট পায় সংযুক্ত আরব আমিরাত। এই তিন ক্রিকেটারের মধ্য থেকেই বেছে নেওয়া হবে এপ্রিল মাসের সেরা খেলোয়াড়। আইএন

Go to News Site