Collector
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা | Collector
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা
Somoy TV

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষেও বিশেষ উদ্‌যাপনের প্রস্তুতি চলছে।স্বাগতিক দেশগুলোর প্রথম গ্রুপ পর্বের ম্যাচের আগে প্রায় ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আনতেই ফিফার এত আগে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা।এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। মেক্সিকোয় আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করবেন মেক্সিকান তারকা মানা, আলেহান্দ্রো ফারনান্দেজ, বেলিন্ডা ও দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা লরা। ব্যান্ড হিসেবে থাকবে লস অ্যাঞ্জেলস আজুলেস।আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে নেইমারকে দেখতে চান মেসিকানাডায় প্রথম ম্যাচ ১২ জুন। টরন্টোতে স্বাগতিকরা বসনিয়া এন্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন কানাডিয়ান শিল্পী মাইকেল বাবল, অ্যালানিস মরিসেটে ও অ্যালেসিয়া কারা।অন্যদিকে সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ১৩ জুন খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি, রেমারা। এছাড়া ফিউচার হিসেবে খ্যাত র‍্যাপার ডিমুন ক্যাশ ও ডিজে সঞ্জয় এরও পারফর্ম করার সম্ভাবনা রয়েছে।ফিফা আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক শিল্পীকে অনুষ্ঠানে যুক্ত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছেন লিসা, জে বালভিন, অ্যানিতা, ড্যানি ওসেন, ইলিয়ানা ও ভেজেড্রিম।

Go to News Site