Somoy TV
আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। এবারের আয়োজনে পুলিশ পদক ও আইজিপি ব্যাজ পাচ্ছেন ৪৪৮ সদস্য।সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাজের উদ্বোধন করবেন। পরে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বিশেষ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন তিনি। এছাড়া বিভিন্ন মন্ত্রীর সঙ্গে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন, নৈশভোজ ও আইজিপির সঙ্গে অপরাধবিষয়ক সম্মেলনের মধ্য দিয়ে ১৩ মে শেষ হবে পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হবে। এ বছর এই মর্যাদাপূর্ণ পদকের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০৭ জন সদস্য মনোনীত হয়েছে। তালিকায় র্যাবে কর্মরত সেনা ও বিমানবাহিনীর একাধিক কর্মকর্তাও রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এই পদক তুলে দিবেন। আগের বছরের প্রশংসাযোগ্য কাজের জন্য পদক এবং সরাসরি সরকারপ্রধানের কাছে দাবি-দাওয়া উত্থাপনের জন্য পুলিশের নীতিনির্ধারকররা মুখিয়ে থাকেন পুলিশ সপ্তাহর জন্য। এই বছর মোটাদাগে ছয়টি দাবি তোলার কথা জানাচ্ছেন পুলিশ সদর দফরের কর্মকর্তারা। আরও পড়ুন: পুলিশ সপ্তাহে ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন পুলিশের ৩৪১ সদস্য এর মধ্যে রয়েছে—দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, পুলিশের পৃথক মেডিকেল সার্ভিস, সিলেট ও বরিশালে দুটি ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের আলোচিত জঙ্গল ছলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পুলিশের সুস্থ দেহ ও মন এবং ক্রীড়া সক্ষমতা বাড়াতে পদক্ষেপ এবং এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা। পুলিশ সপ্তাহের শেষ দিন ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৩৪১ কর্মকর্তা ও সদস্য দেয়া ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ)। তাদের ব্যাজ পরানোর পাশাপাশি সনদ প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
Go to News Site