Somoy TV
ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হওয়া টিকটকার অনামিকা ঐশী মা হতে চলেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার সুখবর দিয়েছেন তিনি।মডেল ও অভিনেতা রাসেল খানের সঙ্গে ৬ মাস আগে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঐশী। বিয়ের কয়েক মাস গড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে সংসারে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছেন এ টিকটকার। প্রকাশিত ছবিতে ঐশীর বেবি বাম্প স্পষ্ট। ক্যাপশনে তিনি লেখেন,আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বুঝাতে পারবো না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা। আরও পড়ুন: তিশার ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ, কী বললেন অভিনেত্রী? সাত মাস প্রেমের পর গত বছরের অক্টোবরে বিয়ে করেন অনামিকা ও রাসেল খান। ২০২১ সালের পরিচয়ের পর মাঝখানে কয়েক বছর যোগাযোগ ছিল না তাদের। তবে গত বছর আবার এ জুটির যোগাযোগ হতে শুরু হলে একে অন্যের প্রেমে পড়েন যা পরে পরিণয়ে গড়ায়। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: জিতলেন যেসব তারকা, হারলেন যারা
Go to News Site