Collector
ঈদে লম্বা ছুটি: ঢাকার কাছেই ঘুরে আসতে পারেন এই ৫ স্থানে | Collector
ঈদে লম্বা ছুটি: ঢাকার কাছেই ঘুরে আসতে পারেন এই ৫ স্থানে
Somoy TV

ঈদে লম্বা ছুটি: ঢাকার কাছেই ঘুরে আসতে পারেন এই ৫ স্থানে

যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর ইট-পাথরের দেয়াল থেকে মুক্তি পেতে ভ্রমণের বিকল্প নেই। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। মাঝে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকলেও অনেকেই বাড়তি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। যারা দূরে যাওয়ার ঝক্কি এড়াতে চান, তারা এই লম্বা ছুটিতে ঢাকার কাছেই প্রকৃতির নিবিড় সান্নিধ্যে হারিয়ে যেতে পারেন।রাজধানীর সন্নিকটে দিনভর ঘুরে আসার মতো সেরা ৫টি গন্তব্য নিচে তুলে ধরা হলো:মৈনট ঘাট, দোহার (মিনি কক্সবাজার)পদ্মা নদীর বিশাল জলরাশি আর পাড়ে আছড়ে পড়া ঢেউয়ের কারণে দোহারের মৈনট ঘাট পর্যটকদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। ঢাকা থেকে মাত্র দু-তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত এই ঘাটে নৌকায় ঘুরে বেড়ানো এবং বিকেলের সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আপনাকে দেবে সমুদ্রসৈকতের আমেজ। পানাম সিটি ও সোনারগাঁওইতিহাস আর ঐতিহ্যের মিশেল পেতে চাইলে যেতে পারেন প্রাচীন রাজধানী সোনারগাঁও ও পানাম সিটিতে। সুলতানি আমলের স্থাপত্য আর ব্রিটিশ আমলের কারুকার্যময় ভবনগুলো দেখে অনায়াসেই সারা দিন কাটিয়ে দেয়া যায়। পাশেই রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর। আড়াইহাজারের মায়াদ্বীপনদী ভ্রমণের শৌখিনদের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা মায়াদ্বীপ আদর্শ জায়গা। ট্রলারে করে বিশাল মেঘনার রূপ উপভোগ করা এবং চরের তাজা মাছ খাওয়ার সুযোগ এখানে মিলবে। যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ এক গন্তব্য। সাফারি পার্ক, গাজীপুরপরিবার ও বিশেষ করে শিশুদের নিয়ে ঘোরার জন্য গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক হতে পারে সেরা পছন্দ। বনের ভেতর গাড়িতে চড়ে বাঘ, সিংহ ও জেব্রার মতো বন্যপ্রাণীদের উন্মুক্ত অবস্থায় দেখার রোমাঞ্চ এখানে পাওয়া যায়। গোলাপ গ্রাম, সাদুল্লাপুরসাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামটি সারা বছরই গোলাপের সুবাসে মৌ মৌ করে। মাইলের পর মাইল লাল গোলাপের বাগান পর্যটকদের মুগ্ধ করতে বাধ্য। প্রকৃতির শান্ত পরিবেশে ছবি তোলার জন্য এটি রাজধানী সংলগ্ন সেরা গন্তব্যগুলোর একটি।  ছুটির এই সময়টাতে এসব স্থানে পর্যটকদের ভিড় বাড়তে পারে, তাই ভ্রমণের আগে যাতায়াত ও সময়ের পরিকল্পনা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

Go to News Site