Collector
চলন্ত অবস্থায় দুই বাস চালকের খোশগল্পে প্রাণ গেল নারীর, আহত ১০ | Collector
চলন্ত অবস্থায় দুই বাস চালকের খোশগল্পে প্রাণ গেল নারীর, আহত ১০
Somoy TV

চলন্ত অবস্থায় দুই বাস চালকের খোশগল্পে প্রাণ গেল নারীর, আহত ১০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় একই পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। চলন্ত অবস্থায় দুই বাসের চালকের নিজেদের মধ্যে কথা বলার খামখেয়ালিপনায় ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফোর সিজন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারী ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের দুটি বাস ওই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুই চালক একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং রাস্তার দুপাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর ও নিচে আটকে পড়া ১০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেন। আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত ফিরোজ খান আরও জানান, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকের হাত কিংবা পা কেটে গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত পদুয়া ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাত্তার বলেন, ‘যাত্রীবাহী বাস দুটি রাস্তার দুপাশে রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

Go to News Site