Collector
রোসনির দায়িত্ব হস্তান্তর, দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু | Collector
রোসনির দায়িত্ব হস্তান্তর, দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু
Jagonews24

রোসনির দায়িত্ব হস্তান্তর, দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশ (রোসনি)’র দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংগঠনটির প্রথম কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে নবগঠিত দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। গতকাল শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টায় রোকেয়া হলের ৭ মার্চ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সংস্কৃতির চর্চা, বিকাশের অববাহিকায়’-এই স্লোগান সামনে রেখে ২০২৫ সালের ১৩ মার্চ যাত্রা শুরু করে রোসনি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে হলের শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি লাভ করে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। এছাড়া হলের হাউজ টিউটর, রোসনির সঞ্চালক দীপা সরকার ও ফারজিয়া হক ফারিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, রোসনি শুরু থেকেই ভিন্নধর্মী সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বতন্ত্রতা তৈরি করতে সক্ষম হয়েছে। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি হলের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও সংগঠনটি আরও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরও পড়ুনবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ঢাবিতে নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের পর জাবিতে পুনরায় বসেছে শিক্ষক নিয়োগ বোর্ড  রোসনির সঞ্চালক ফারজিয়া হক ফারিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাংস্কৃতিক চর্চা বিস্তারে রোসনি ভবিষ্যতেও বিভিন্ন গুণগত ও সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রওনক জাহান রাকামনি এবং সাধারণ সম্পাদক ছিলেন নাফিসা তাবাসসুম মিথিলা। তাদের নেতৃত্বে সংগঠনটি রোকেয়া হলের সাংস্কৃতিক কার্যক্রমকে সক্রিয় ও প্রাণবন্ত করে তুলতে ভূমিকা রাখে। নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি আল জাবেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের শিক্ষার্থী জিন্নাতুল ইসলাম প্রত্যাশা। রোসনির দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পারমিতা রায়, সহ-সাধারণ সম্পাদক ফারিয়া আনাম লিউনী, সাংস্কৃতিক সমন্বয়কারী নাফিসা মালিয়াত সাবা, সহ-সাংস্কৃতিক সমন্বয়কারী পূর্ণিমা মল্লিক, সংগীত বিষয়ক কার্যনির্বাহী সদস্য রাফিয়া রিঝি, নৃত্য বিষয়ক কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফাইমা, আবৃত্তি বিষয়ক কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা বড়াল, অভিনয় বিষয়ক কার্যনির্বাহী সদস্য ঐশী রায়, দপ্তর সম্পাদক পাপড়ি রাণী দাস, সহ-দপ্তর সম্পাদক নাদিয়া আক্তার আঁখি, আয়োজন ব্যবস্থাপক তাশফিয়া তারানুম তিফা এবং সহ-আয়োজন ব্যবস্থাপক ভাগ্যশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানের শেষে উপস্থিত সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী পরিষদের জন্য শুভকামনা জানান। নতুন পরিষদের সদস্যরা সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। এফএআর/কেএসআর

Go to News Site