Collector
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি-লিসাদের সঙ্গে বাংলাদেশের সঞ্জয় | Collector
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি-লিসাদের সঙ্গে বাংলাদেশের সঞ্জয়
Somoy TV

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি-লিসাদের সঙ্গে বাংলাদেশের সঞ্জয়

আগামী জুন মাসে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় মিউজিশিয়ান ও ডিজে সঞ্জয় দেব। তার এ পারফর্মের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞে এবার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নাম!ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, সঞ্জয় আগামী ১২ জুন টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। সেই মঞ্চে বিশ্বখ্যাত তারকারাও পারফর্ম করবেন। টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। তাদের সঙ্গে একইদিন একই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে সংবাদমাধ্যমে সঞ্জয় বলেন,জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হতে যাচ্ছি, অবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু। সঞ্জয় আরও বলেন,এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম নিজেদের মাটিতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তিনটি দেশ। প্রতিটি দেশের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান। আগামী ১১ জুন মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে গ্র্যামিজয়ী মেক্সিকান ব্যান্ড মানা। পাশাপাশি মঞ্চ মাতাবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন, লিলা ডাউন্স ও জনপ্রিয় ব্যান্ড লস অ্যাঞ্জেলস আজুলস। আগামী ১২ জুন কানাডার টরন্টো  উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা ও জেসি রেইজ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় এবং বলিউড তারকা নোরা ফাতেহি। আরও পড়ুন: ‘দাই দাই’র টিজার প্রকাশ্যে, বিশ্বকাপের উন্মাদনা বাড়ালেন শাকিরা একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন পপতারকা কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। এ মঞ্চে আরও পারফর্ম করবেন ডিজে সঞ্জয়, র‍্যাপার ফিউচার, আনিতা, রেমা ও টাইলা। প্রসঙ্গত, আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের জমকালো আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বের ৪৮টি দল ফুটবল নিয়ে লড়াকু হয়ে উঠবে মাঠে। আর এ আসরের উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ল্যাটিন পপ সংগীতশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ের গাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ থিম সং ‘দাই দাই’।  আরও পড়ুন: তিশার ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ, কী বললেন অভিনেত্রী?

Go to News Site