Collector
মেয়ের শাশুড়িকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক বাবা | Collector
মেয়ের শাশুড়িকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক বাবা
Jagonews24

মেয়ের শাশুড়িকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক বাবা

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। স্বজনদের দাবি, ওই নারীর পুত্রবধুর বাবাই ধর্ষণের পর এ হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাবাকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, বাড়ির পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার পথে নিখোঁজ হন ওই নারী। পরে বিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ ঘটনায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তার ছেলের শ্বশুর মোহাম্মদ সাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাবা প্রাথমিকভাবে ধর্ষণের পর গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেন। নিহত ওই নারীর বাবা বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত সাবাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমআরএএইচ/এসএনআর

Go to News Site