Somoy TV
খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা তো বটেই, তাদের পরিবারের সদস্য, সম্প্রচারকর্মী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির আশপাশে কাজ করা কন্টেন্ট নির্মাতাদেরও নজরদার আওতায় এনেছে বিসিসিআই। এখন থেকে যত্রতত্র কন্টেন্ট বানানো যাবে না।বোর্ডের এই নতুন পদক্ষেপ এসেছে দলগুলোকে ঘিরে বাড়তে থাকা সোশ্যাল মিডিয়া কার্যকলাপ নিয়ে উদ্বেগের কারণে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভিডিও, রিল বা পর্দার আড়ালের কনটেন্টের মাধ্যমে অসাবধানতাবশত সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে। চলতি মৌসুমেই সম্প্রচার-সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কয়েকজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।বিসিসিআইয়ের একটি সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘কয়েকজন ধারাভাষ্যকারের পক্ষ থেকে নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেছে। এক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তে ডাগআউটের কাছে মোবাইলে ভিডিও করতে দেখা যায়। বিসিসিআই দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে রেকর্ডিং বন্ধ করতে বলে। নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ধারণ করা এক সাবেক ক্রিকেটারকে আইনি নোটিশ পাঠানোর ঘটনাও ঘটতে পারে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, বিসিসিআই বা আইপিএলের অফিসিয়াল পোশাক পরে কাউকে মাঠে ভিডিও করতে দেখা যাবে না।’আরও পড়ুন: আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ রুখতে কঠোর হচ্ছে বিসিসিআইপ্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের পরিবারের সদস্যদের টুর্নামেন্ট চলাকালে ছবি বা ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোও নজরদারিতে রয়েছে, যাতে তারা সোশ্যাল মিডিয়া নির্মাতাদের দলীয় পরিবেশে অবাধ প্রবেশাধিকার না দেয়।বোর্ড ইতোমধ্যেই অন্তত এক ভারতীয় ক্রিকেটারের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে, যাকে দলের সফর ও চলাচলসংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্ট কমানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে এক ভারতীয় পেসারকে সতর্ক করা হয়েছিল, কারণ তিনি তার স্ত্রীর তৈরি ভারতীয় দলের আবাসন সুবিধা নিয়ে বানানো একটি ভিডিও প্রচার করেছিলেন।
Go to News Site