Collector
নতুন নজির, গুলশান পার্কে পোষা কুকুর নিয়ে হাঁটার অনুমতি | Collector
নতুন নজির, গুলশান পার্কে পোষা কুকুর নিয়ে হাঁটার অনুমতি
Somoy TV

নতুন নজির, গুলশান পার্কে পোষা কুকুর নিয়ে হাঁটার অনুমতি

রাজধানীর পার্কগুলোতে এতদিন কুকুর নিয়ে প্রবেশ পুরোপুরি নিষেধ ছিল। তবে প্রথমবারের মতো কুকুর নিয়ে প্রবেশের উদ্যোগ নিয়েছে গুলশান সোসাইটি এবং প্যাম্পারড পজ বাংলাদেশ। নির্দিষ্ট সময়সূচিতে পোষা কুকুর নিয়ে হাঁটা যাবে গুলশান সোসাইটি লেক পার্কে।উদ্যোক্তারা জানিয়েছেন, নিবন্ধিত কুকুর ও তাদের মালিকরা এখন নির্দিষ্ট সময়ে পার্কের ভেতর হাঁটার সুযোগ পাচ্ছেন। প্রবেশের সময় পরিচয়পত্র যাচাই করা হয়। শুধু টিকাপ্রাপ্ত, নিবন্ধিত এবং শান্ত স্বভাবের কুকুরই প্রবেশ করতে পারবে। তারা বলছেন, সাধারণ দর্শনার্থীদের অসুবিধা এড়াতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া শুক্র ও শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতিরিক্ত সময় রাখা হয়েছে। আরও পড়ুন: গৌরনদীতে কুকুরের কামড়ে ১৪ জন হাসপাতালে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, দেশের কোনো পার্কেই কুকুর নিয়ে ঢোকার নিয়ম নেই। সাধারণ মানুষের মধ্যেও কুকুর নিয়ে সব সময়ই একটা আপত্তি ছিল। তাই এমনভাবে সময়সূচি করা হয়েছে, যাতে সাধারণ দর্শনার্থীরা বিরক্ত না হন এবং পোষ্য মালিকরাও সুযোগ পান। জানা যায়, এ ক্লাবের মাসিক সদস্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। তিন মাস, ছয় মাস ও বার্ষিক সদস্যপদও নেয়ার সুযোগ রয়েছে।  আরও পড়ুন: টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড় নারীসহ আহত ৫৪ উদ্যোক্তারা বলছেন, এই অর্থ পার্কের রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে। পরীক্ষামূলকভাবে শুরু হলেও উদ্যোগটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ঢাকার বাইরে থেকেও পোষা কুকুর নিয়ে পার্কে আসছেন। এই উদ্যোগ সফল হলে গুলশান সোসাইটির আওতাধীন আরও দুটি পার্কেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

Go to News Site