Collector
বিদেশি ফল মিরাকল বেরি যেভাবে চাষ করবেন | Collector
বিদেশি ফল মিরাকল বেরি যেভাবে চাষ করবেন
Jagonews24

বিদেশি ফল মিরাকল বেরি যেভাবে চাষ করবেন

মিরাকল বেরি আশ্চর্যজনক ফল, যা মূলত পশ্চিম আফ্রিকায় জন্মায়। এটি খাওয়ার পর টক, ঝাল বা তেঁতো খাবারকেও মিষ্টি মনে হয়। এ অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশেও এ ফল চাষ করা যায়। বাংলাদেশে এর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা আছে। বিশেষ করে ড্রাগন ফলের মতো শখের বাগান বা ছাদ বাগানে এটি জনপ্রিয় হচ্ছে। তাই চাষ করার আগে জেনে নিন নিয়ম-কানুন। মাটি ও পরিবেশ সামান্য অম্লীয় ও সুনিষ্কাশিত দোআঁশ মাটি এ ফল চাষের উপযোগী। অম্লীয় বা অ্যাসিডিক মাটিতে (পিএইচ ৪.৫-৫.৮) এ গাছ ভালো বাড়ে। এটি আংশিক ছায়া ও উচ্চ আর্দ্রতা পছন্দ করে। তবে পূর্ণ রোদ সহ্য করতে পারে। চারা সংগ্রহ অনলাইন নার্সারি চারুলতা, অঙ্কুর, ভাইবোন নার্সারি বা ফেসবুকের কৃষি পেজগুলো থেকে এ চারা সংগ্রহ করা যায়। এ ছাড়া রাজশাহী, ঢাকা বা চট্টগ্রামের বড় নার্সারিগুলোতে পাওয়া যেতে পারে। ৬ থেকে ১২ মাস বয়সের স্বাস্থ্যবান কলম চারা কেনা ভালো। যা ১ থেকে ২ ফুট লম্বা হয়। একেকটি চারার মূল্য ৮০০ থেকে ১৫০০ টাকা হতে পারে। রোপণের নিয়ম সাধারণত কলমের চারা রোপণ করা ভালো। এতে দ্রুত ফলন পাওয়া যায়। টবে বা সরাসরি মাটিতে লাগাতে পারেন। টবে লাগাতে চাইলে অন্তত ১৪ ইঞ্চি বা তার বড় টব নির্বাচন করুন। এমনকি টবে লাগালে নিয়মিত পানি ও যত্ন নিতে হবে। আরও পড়ুনমিষ্টি আঙুর চাষে প্রথম বছরেই আয় লাখ টাকা  সার ও পানি প্রতি ২-৩ মাস অন্তর জৈব সার (কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট) প্রয়োগ করতে হবে। তবে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম যুক্ত সার খুব কম পরিমাণ ব্যবহার করা যেতে পারে। গাছের গোড়ায় পানির ঘাটতি রাখা যাবে না। নিয়মিত পানি দিতে হবে এবং মাটি যাতে সব সময় আর্দ্র থাকে, তা নিশ্চিত করতে হবে। তবে জলাবদ্ধতা এড়িয়ে চলতে হবে। যত্ন ও রোগবালাই সাধারণত এ গাছের তেমন রোগ হয় না। তবে রোগবালাই রোধে ছত্রাকনাশক বা নিম তেল ব্যবহার করা যেতে পারে। গাছ সুন্দর রাখতে নিয়মিত ছাঁটাই করতে পারেন। ফল সংগ্রহ মিরাকল বেরির চারা গাছ লাগানোর ২-৩ বছরের মধ্যে ফল পাবেন। তবে কলম চারা লাগালে ১-২ বছরের মধ্যে ফল সংগ্রহ করা যায়। এ ফল লাল রঙের হলে সরাসরি খাওয়া যেতে পারে। এসইউ

Go to News Site