Collector
পরিচ্ছন্ন-স্বাস্থ্যসম্মত নগরী গড়তে ঢাকা দক্ষিণে ‘ক্লিনিং ডে’ উদ্‌যাপন | Collector
পরিচ্ছন্ন-স্বাস্থ্যসম্মত নগরী গড়তে ঢাকা দক্ষিণে ‘ক্লিনিং ডে’ উদ্‌যাপন
Jagonews24

পরিচ্ছন্ন-স্বাস্থ্যসম্মত নগরী গড়তে ঢাকা দক্ষিণে ‘ক্লিনিং ডে’ উদ্‌যাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৯ মে) জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হয়। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে ক্লিনিং ডে ঘোষণার পর আজ ছিল এর প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা শুরু হয়। শনিবার ডিএসসিসির প্রতিটি অঞ্চলে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা (আনিক) সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। সংশ্লিষ্ট এলাকার সব সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্লট মালিকরা নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে শামিল হন। প্রশাসক আবদুস সালাম জানান, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আাবসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। এছাড়া, সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতি মাসের প্রথম সপ্তাহে অফিস চলাকালীন যে কোনো একদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তিনি সব রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। এমএমএ/একিউএফ

Go to News Site