Collector
ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততা, বাহরাইনে গ্রেফতার ৪১ | Collector
ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততা, বাহরাইনে গ্রেফতার ৪১
Jagonews24

ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততা, বাহরাইনে গ্রেফতার ৪১

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন ইরানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বাহরাইন। দেশটি আরও ঘোষণা করেছে যে, দেশটির ওপর ইরানি হামলায় কথিত সমর্থনের অভিযোগে বেশ কয়েকজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। দেশটি ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি এবং ‘বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র’ করার অভিযোগ এনেছে। টিটিএন

Go to News Site