Collector
দিনাজপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান-জরিমানা | Collector
দিনাজপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান-জরিমানা
Jagonews24

দিনাজপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান-জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কাবা ডায়াগনস্টিক সেন্টার’ কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক ডায়াগনস্টিক সেন্টারে প্রতিষ্ঠানের মালিকেরা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এর আগে ‘লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ অভিযান চালানো হয়। ইউএনও জিল্লুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি অনেক প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই সেবা দিচ্ছে। লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে কাবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় স্থানীয় জনগণকে উদ্দেশ্যে তিনি বলেন, লাইসেন্স নেই এমন প্রতিষ্ঠানে কেউ যাবেন না। কেউ গোপনে কার্যক্রম চালালে জানাবেন, আমরা জেলসহ প্রতিষ্ঠান সিলগালা করবো। সাধারণ মানুষকে ভুল রিপোর্ট ও প্রতারণার হাত থেকে বাঁচাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মো. মাহাবুর রহমান/এনএইচআর/এমএস

Go to News Site