Collector
যমুনা সেতুর উপর বাস-ট্রাকের সংঘর্ষ | Collector
যমুনা সেতুর উপর বাস-ট্রাকের সংঘর্ষ
Somoy TV

যমুনা সেতুর উপর বাস-ট্রাকের সংঘর্ষ

যমুনা সেতুর উপর যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেতুর ওপর প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় ভোগান্তিতে পড়ে উত্তরবঙ্গগামী চালক ও যাত্রীরা।যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, শনিবার দুপুরে যমুনা সেতুর ১৫ নং পিলারে ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস যমুনা সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ এবং ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। তবে বাসের কয়েকজন যাত্রী আহত হয়। আরও পড়ুন: ডেমরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু দুর্ঘটনার পরপরই সেতুর ওপর যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং একপর্যায়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে প্রায় আধ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

Go to News Site