Jagonews24
মানবতার সেবায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ও জেমিসন মাতৃসদন হাসপাতাল অনন্য ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। বিশ্ব রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (৯ মে) নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপারসন মোহাম্মদ আছিফ চৌধুরী। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল শক্তি হচ্ছে মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনা। তিনি নার্সদের আন্তরিকতা, ত্যাগ ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন এবং স্বাস্থ্যখাতে তাদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে নানা সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং মানবিক রাজনীতির ধারণাকে এগিয়ে নিয়ে চলেছেন। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি ও জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ্ব নাসির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল চৌধুরী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, পিএস টু চেয়ারম্যান মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা আকতার, সাইফুল কাদের বিদ্যুৎ, ইশতিয়াকুল ইসলাম চৌধুরী, ফয়সাল হোসেনসহ ডাক্তার, নার্স, যুব ইউনিটের সদস্য, স্বেচ্ছাসেবক, কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সৈয়দ মোহাম্মদ তানভীর তার বক্তব্যে বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তিনি রেড ক্রিসেন্টের সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপারসন মোহাম্মদ আছিফ চৌধুরী হাসপাতালের সার্বিক উন্নয়ন, মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডাক্তার, নার্স, যুব ইউনিট, স্বেচ্ছাসেবক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরঅআয়োজন করা হয়। এমডিআইএইচ/এএমএ
Go to News Site