Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিশেষ করে রংপুর অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ধরনের ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের Read More
Go to News Site