Collector
ধর্ষণচেষ্টা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার | Collector
ধর্ষণচেষ্টা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
Jagonews24

ধর্ষণচেষ্টা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

‎ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ‎শনিবার (৯ মে) দুপুরে মহেশপুর উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।‎গ্রেফতার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি মহেশপুর উপজেলা আওয়ামী সভাপতি।‎‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশে এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যায়। সেখানে গিয়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে সাজ্জাদুল ইসলাম পানি খেতে চান ৷ ওই সময় গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে অভিযুক্ত সাজ্জাদ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদুলকে আটক করে। এক পর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি।‎‎পরে ওই ঘটনায় গৃহবধূর স্বামী সাজ্জাদুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। ‎ ‎এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণচেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ে। মামলা হওয়ার পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।‎‎এম শাহাজান/কেএইচকে/এমএস

Go to News Site