Collector
জায়েদ খানের সঙ্গে দুবাই মাতাবেন নুসরাত ফারিয়া | Collector
জায়েদ খানের সঙ্গে দুবাই মাতাবেন নুসরাত ফারিয়া
Somoy TV

জায়েদ খানের সঙ্গে দুবাই মাতাবেন নুসরাত ফারিয়া

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেই দুবাই মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই চিত্রতারকা জায়েদ খান ও নুসরাত ফারিয়া। দুবাইয়ে একটি জমকালো গালা ইভেন্ট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশনে অংশ নেবেন তারা।দুবাইয়ের রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করতে দুই রিয়েল এস্টেট কোম্পানি তাদের গ্রাহকদের সম্মানে এই আয়োজন করেছে। দুবাইয়ের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি হচ্ছে রিয়েল এস্টেট খাত। তেলের পর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয় এই সেক্টরকে। সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতা কাটিয়ে উঠতে দেশটির আবাসন ব্যবসায়ীরা নিচ্ছেন নতুন নতুন উদ্যোগ। এরই অংশ আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। আরও পড়ুন: চঞ্চলকে নিয়ে আল আমিনের আবেগঘন ফেসবুক পোস্ট দুবাইয়ের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান আজিজি ডেভেলপমেন্টস-এর এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের উদ্যোগে, দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। আরও পড়ুন: তিশার ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ, কী বললেন অভিনেত্রী? জায়েদ খান ও নুসরাত ফারিয়ার পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গীত তারকারাও অংশ নেবেন এই গালা আয়োজনে। আগামী ১৭ মে বসবে জমকালো এ আসর।

Go to News Site