Collector
ভৈরবে টমটমের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু | Collector
ভৈরবে টমটমের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Somoy TV

ভৈরবে টমটমের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে টমটমের চাকায় পিষ্ট হয়ে তাজিম (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত তাজিম ওই গ্রামের হুসেইন মিয়ার ছেলে এবং স্থানীয় জোগেন্দ্র চন্দ্র উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে প্রতিবেশী মনির মিয়ার টমটমে করে জমি থেকে বাদাম আনতে যাচ্ছিল তাজিম। পথে টমটমটি প্রচণ্ড ঝাঁকুনি দিলে সে গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় টমটমের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, টমটম চালক মনির প্রায়ই এলাকার শিশুদের ১০ থেকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে জমিতে নিয়ে যেতেন। শিশুদের দিয়ে তিনি বাদাম তোলা এবং টমটম কাদা বা গর্তে আটকে গেলে তা ধাক্কা দিয়ে নামানোর কাজ করাতেন।আরও পড়ুন: রাজধানীতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে নিহত ১ঘটনার পর ভৈরব থানা-পুলিশ হাসপাতাল থেকে তাজিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আশিফ বলেন, 'খবর পেয়ে আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।'

Go to News Site