Somoy TV
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর এবার চালু হয়েছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) কারখানাও।শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে পুনরায় উৎপাদন শুরু করেছে কারখানাটি।এ তথ্য নিশ্চিত করেছেন ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।তিনি বলেন, ‘গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। কয়েকদিন ধরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুদ এবং কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।আরও পড়ুন: অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামে ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধকারখানাটি চালু থাকলে বর্তমানে দৈনিক ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হয়।এর আগে অ্যামোনিয়ার সংকট দেখা দেয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
Go to News Site