Collector
এসডিএফ চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে যেসব অভিযোগ করলেন কর্মীরা | Collector
এসডিএফ চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে যেসব অভিযোগ করলেন কর্মীরা
Somoy TV

এসডিএফ চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে যেসব অভিযোগ করলেন কর্মীরা

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ড. আব্দুল মজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিনের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। একই দাবিতে গত ৫ মে থেকে কর্মবিরতি পালন করছেন কর্মীরা। পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।শনিবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবে এসডিএফ চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন কর্মীরা। সংবাদ সম্মেলনে কর্মীদের পক্ষ থেকে কথা বলেন জেনারেল ম্যানেজার ফৌজিয়া আক্তার, ডিরেক্টর মো. লুৎফর রহমান ও রিজিওনাল ডিরেক্টর জুলফিকার। এদিকে শীর্ষ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে গত ৫ মে (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া শুক্রবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসডিএফ ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবরও লিখিত অভিযোগ দেয়া হয়েছে।   আরও পড়ুন: বিশ্বব্যাংকের ঋণে নির্মিত ২৩ কোটি টাকার ভবন এখন ‘গলার কাঁটা’ ‘সাধারণ কর্মকর্তা-কর্মচারী ফোরাম’ ও ‘এসডিএফ ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই আন্দোলনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট’ (আরইএলআই) প্রকল্পের কর্মীরাও সংহতি প্রকাশ করেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে প্রায় ১৪০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে– ল্যাপটপ ক্রয়ে জালিয়াতি আরইএলআই প্রকল্পের আওতায় ৩২০০টি গ্রাম সমিতির জন্য নীতিমালা লঙ্ঘন করে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠান থেকে দ্বিগুণ মূল্যে নিম্নমানের ল্যাপটপ কেনা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, যা বর্তমানে বিশ্বব্যাংকের তদন্তনাধীন। আরও পড়ুন: দেশে সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতি’ ঠেকাতে সিসি ক্যামেরা বসাতে হাইকোর্টের রুল কেনাকাটায় অনিয়ম বন্যা পরবর্তী শাকসবজি বীজ, ঔষধ, সাবান ও মেডিকেল যন্ত্রাংশ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সম্পদ ও তহবিল তছরুপ প্রধান কার্যালয় স্থানান্তরের নামে ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয় দেখানো এবং অফিসের মূল্যবান আসবাবপত্র নামমাত্র মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এমনকি এনডাওমেন্ট ফান্ডের অর্থ বিধি বহির্ভূতভাবে ব্যবহারেরও দাবি করেছেন আন্দোলনকারীরা। অবৈধ নিয়োগ এইচআর পলিসি অনুযায়ী এমডি পদের বয়সসীমা ৬০ বছর হলেও পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে তা নিয়ম বহির্ভূতভাবে ৬২ বছর করা হয়েছে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নুরুল আমিনকে এমডি পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।   আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমান প্রশাসনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিশ্বব্যাংকের সাথে এসডিএফের দীর্ঘ ২৫ বছরের সুসম্পর্ক এখন হুমকির মুখে। এছাড়া ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত কর্মীদের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত থাকলেও হঠাৎ প্রকল্প সমাপ্তির ঘোষণা দেওয়ায় শত শত কর্মী বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছেন। সিন্ডিকেটের মাধ্যমে দক্ষ কর্মীদের অন্যায্য বদলি ও শোকজ করে পদত্যাগে বাধ্য করার সংস্কৃতি তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন। আরইএলআই প্রকল্পের প্রতিনিধিরা জানান, শীর্ষ পর্যায়ের এই দুর্নীতির কারণে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের মূল লক্ষ্য আজ ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটিকে বাঁচাতে চেয়ারম্যান ও এমডির পদত্যাগ ছাড়া বিকল্প কোনো পথ নেই।

Go to News Site