Collector
টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ | Collector
টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ
Somoy TV

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

‘আমাদের কিছু জায়গায় উন্নতি অনেক দরকার, সেটা বিশেষত স্লিপ ক্যাচিং। কারণ এটা একটা বিশেষ জায়গা। এই জায়গাটা নিয়ে আসলে আরও কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো'- মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্লিপে ক্যাচ মিস নিয়ে এমন মন্তব্য করেন মোহাম্মদ সালাউদ্দিন।আজ (৯ মে) ম্যাচের দ্বিতীয় দিন ব্যক্তিগত ২৩ রানে থাকা ইমাম-উল-হক স্লিপে ক্যাচ দেন। মাহমুদুল হাসান জয় তা তালুবন্দি করতে পারেননি।  ইমামের পর ব্যক্তিগত ২৮ রানে জীবন পান আবদুল্লাহ ফজল। তাসকিনের বলে স্লিপে তার ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন সাদমান ইসলাম। এই সুযোগে দ্বিতীয় উইকেটে আজান ও ফজল ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন।  আরও পড়ুন: আজান-ফজলের ব্যাটে পাকিস্তানের দাপট— দ্বিতীয় দিন শেষে শান্তরা এগিয়ে ২৩৪ রানে ক্যাচ মিসের পাশাপাশি ফিল্ডিংটাও ছিল বেশ বাজে। এটিও দিন শেষে বাংলাদেশকে প্রতিপক্ষের পিছিয়ে রাখার ব্যাপারটি অকপটে মেনে নেন সালাউদ্দিন।  বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ১ উইকেটে ১৭৯ রান করেছে পাকিস্তান। অভিষিক্ত আজান ৮৫ রানে অপরাজিত থেকে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। দ্বিতীয় দিন শেষে এখনও ২৩৪ রানের লিড বাংলাদেশের।

Go to News Site