Somoy TV
পটুয়াখালীর দশমিনায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের সঙ্গে গাছের ধাক্কায় মো. দেলোয়ার মুলি (৬৫) নামে এক হাফেজ নিহত হয়েছেন। শনিবার (৯ মে) দুপুরে দশমিনা-গলাচিপা আঞ্চলিক মহাসড়কের আরজবেগী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দেলোয়ার মুলি উপজেলার রাগোপালদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আউলিয়াপুর গ্রামের মৃত সৈয়দ আলী মুলির ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ দিক থেকে ধানের বস্তাবোঝাই একটি স্যালো ইঞ্জিনচালিত নসিমন দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা ধানের মালিক হাফেজ দেলোয়ার মুলির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন নসিমনচালক রুবেল।আরও পড়ুন: নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহতপারিবারিক সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ভাড়া করা নসিমনে ধান নিয়ে পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া বাজারে যাচ্ছিলেন দেলোয়ার মুলি। পথে আরজবেগী বাজারের উত্তর পাশে পৌঁছালে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে বাড়িতে নিয়ে যান তারা।এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
Go to News Site