Collector
বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে যে দলগুলোকে এগিয়ে রাখলেন মেসি | Collector
বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে যে দলগুলোকে এগিয়ে রাখলেন মেসি
Somoy TV

বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে যে দলগুলোকে এগিয়ে রাখলেন মেসি

মাসখানেক পরেই উত্তর আমেরিকায় বসবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। দিন যত ঘনিয়ে আসছে উত্তাপের আঁচ ক্রমেই বাড়ছে। আসন্ন বিশ্বকাপের আবহটা কেমন হবে সেটা ভেবে দারুণ রোমাঞ্চ অনুভব করছেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন নিয়েও তিনি উচ্ছ্বসিত, তবে একই সঙ্গে স্বীকার করেছেন, শিরোপার দৌড়ে এমন কিছু দল আছে যারা বর্তমানে আর্জেন্টিনার চেয়ে ভালো ছন্দে আছে।জাতীয় দল থেকে অবসর গ্রহণ না করলেও ২০২৬ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে মেসি কখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিয়তা দেননি। তবে বড় চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত এই কিংবদন্তি যে টুর্নামেন্টটি মিস করতে চান না, সেটিও স্পষ্ট। সম্ভবত ৩৯ বছর বয়সে (টুর্নামেন্ট চলাকালেই তার ৩৯ পূর্ণ হবে) আলবিসেলেস্তেদের হয়ে এটিই হবে তার শেষ বিশ্বকাপ। আরেকবার শিরোপার স্বাদ নেওয়ার ইচ্ছাও তার ভেতরে প্রবল। যদিও তিনি এটাও বলেছেন, তারা এবার ফেভারিট নয়।‘লো দেল পোল্লো’ অনুষ্ঠানে এই কিংবদন্তি বলেন, ‘আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে। যদিও অনেক খেলোয়াড় এখন চোট ও ম্যাচ ফিটনেসের ঘাটতির মধ্যে আছে, সত্যি কথা হলো দলটি খুবই ঐক্যবদ্ধ। এই দলটি সবসময় লড়ে, জিততে চায় এবং লক্ষ্য অর্জনের জন্য সর্বস্ব দেয়, এটা আমরা দেখেছি। আর্জেন্টাইন হিসেবে আমরা যেমন সবসময় করি, বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো অফিসিয়াল প্রতিযোগিতা এলে আমাদের উত্তেজিত হওয়া উচিত। তবে এটাও মানতে হবে, এমন কিছু দল আছে যারা আমাদের চেয়ে এগিয়ে, দল হিসেবেও, বর্তমান ফর্মের দিক থেকেও।’ আরও পড়ুন: তিন দেশকে মানতে হবে শর্ত— তবেই বিশ্বকাপে খেলবে ইরানবিশ্বকাপ উন্মাদনার বাইরে থেকে বলা মেসির বাস্তববাদী কথাগুলো টুর্নামেন্টের আগে আর্জেন্টিনা জাতীয় দলের অবস্থান অনেকটাই পরিষ্কার করে। মেসির চোখে এবার আলবিসেলেস্তেরা ২০২২ বিশ্বকাপের মতো ফেভারিট নয়। তবে ১০ নম্বর জার্সিধারী জানিয়ে দিয়েছেন, টানা দ্বিতীয় শিরোপার জন্য সবাই নিজেদের সর্বোচ্চটাই দেবে। ফ্রান্সকে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রেখেছেন মেসি। ছবি: সংগৃহীতমেসি বলেন, ‘এই আর্জেন্টিনা দল সবসময় প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নিজেদের সেরাটা দেবে, যেমনটা এই গ্রুপ একসঙ্গে হওয়ার পর থেকে করে আসছে।’ আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে যারাশিরোপার দৌড়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকা দলগুলোর কথা বলতে গিয়ে মেসি দ্রুতই কয়েকটি নাম তুলে ধরেন, ‘এই মুহূর্তে ফ্রান্সকে আবার খুব ভালো দেখাচ্ছে। তাদের দলে অনেক শীর্ষমানের খেলোয়াড় আছে। আমার মনে হয় স্পেন, ব্রাজিলও; যদিও তারা সাম্প্রতিক সময়ে সেরা অবস্থায় ছিল না, তবে তারাও সবসময় দাবিদার, কারণ বড় প্রতিযোগিতায় লড়ার মতো খেলোয়াড় তাদের আছে।’ইন্টার মায়ামির এই তারকা আরও বলেন, ‘শেষ পর্যন্ত আমরা সবাই একই কথাই বলি। জার্মানি, ইংল্যান্ডের মতো শক্তিগুলো তো আছেই। পর্তুগালও খুব প্রতিযোগিতাপূর্ণ এবং ভালো একটি দল। আর তারপর সবসময়ই কোনো না কোনো চমক থাকে…’

Go to News Site