Collector
পালিত হলো বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খালেকুজ্জামানের ৮০তম জন্মদিন | Collector
পালিত হলো বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খালেকুজ্জামানের ৮০তম জন্মদিন
Somoy TV

পালিত হলো বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খালেকুজ্জামানের ৮০তম জন্মদিন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা খালেকুজ্জামানের ৮০তম জন্মদিন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দলটি।শনিবার (০৯ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেকুজ্জামানের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। আরও পড়ুন: বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রগতিশীল রাজনীতির ধারাবাহিক সংগ্রামে খালেকুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নীতির প্রশ্নে আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে তার অবস্থান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

Go to News Site