Collector
একই ভেন্যুতে বিয়ে, দলের কর্মসূচি কাটছাঁট করে বর-কনের পাশে তারেক রহমান | Collector
একই ভেন্যুতে বিয়ে, দলের কর্মসূচি কাটছাঁট করে বর-কনের পাশে তারেক রহমান
Jagonews24

একই ভেন্যুতে বিয়ে, দলের কর্মসূচি কাটছাঁট করে বর-কনের পাশে তারেক রহমান

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্বনির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের তথ্য থেকে জানা গেছে, একই মিলনায়তনে শনিবার (৯ মে) সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন। পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ আচরণের প্রশংসা করেন। উপস্থিত অনেকে মনে করছেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজন ও অনুভূতির প্রতি সম্মান দেখানো প্রধানমন্ত্রীর দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় বহন করে। কেএইচ/এমকেআর

Go to News Site