Collector
চট্টগ্রামে রাজু হত্যার দুই দিন পর মামলা | Collector
চট্টগ্রামে রাজু হত্যার দুই দিন পর মামলা
Jagonews24

চট্টগ্রামে রাজু হত্যার দুই দিন পর মামলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় রাজু নামের এক যুবককে হত্যার ঘটনার দুদিন পর মামলা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাজুর পরিবারের সদস্যরা থানায় এসে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরের রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের গুলিতে রাজু নিহত হন। এ ঘটনায় রেশমি আক্তার নামে এক শিশু আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এমআরএএইচ/এমকেআর

Go to News Site