Somoy TV
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে আর্সেনালের ওপর চাপ ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার (৯ মে) জেরেমি ডোকুর দারুণ নৈপুণ্যে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এদিকে, দিনের আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।এদিন ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের রক্ষণদুর্গ ভাঙতে হিমশিম খায় ম্যানচেস্টার সিটি। অবশেষে ডোকু দারুণ এল গোলে ডেডলক ভাঙেন। এরপর আর্লিং হলান্ড ও ওমর মারমৌশের গোলে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত হয়।এই জয়ে সিটি শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ২–এ নিয়ে এসেছে। ফলে রবিবার অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ের জন্য চাপ বেড়ে গেল মিকেল আর্তেতার দলের ওপর। ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচে সিটির সংগ্রহ ৭৪। দুই দলের হাতেই আর ৩টি করে ম্যাচ বাকি আছে। আরও পড়ুন: ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুলগত সোমবার এভারটনের মাঠে ৩-৩ গোলে ড্র করে শিরোপার ভাগ্য অনেকটাই আর্সেনালের হাতে তুলে দিয়েছিল সিটি। তবে এদিন নিজেদের কাজটা ঠিকই করেছে তারা।ওয়েস্ট হ্যাম, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বাকি ৩ ম্যাচে জয় পেলেই ২২ বছর পর প্রথমবারের মতো শিরোপা নিশ্চিত করবে আর্সেনাল। অন্যদিকে, আগামী বুধবার (১৩ মে) ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে সিটি। এরপর ১৬ মে এফএ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।এদিন প্রথমার্ধে সিটির খেলায় ছিল ছন্দের অভাব। বেশ কয়েকবারই গোল হজমের শঙ্কায় পড়েছিল সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ও গার্দিওলার দল মন্থর খেলছিল। বরং সিটির গোলরক্ষক ডোনারুম্মাকেই শক্ত পরীক্ষা দিতে হয়েছে। এরপর বদলি হিসেবে মারমৌশ ও ফিল ফোডেনকে নামান গার্দিওলা। আর তাতেই বদলে যায় ম্যাচের গতি।ডোকু এর আগের ম্যাচে এভারটনের বিপক্ষে দুটি বাঁকানো শটে গোল করেছিলেন। এবারও একই দৃশ্য দেখা গেল। ৬০তম মিনিটে নিজের প্রথম শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে বাম দিক থেকে দারুণ এক কার্লিং শটে বল জড়িয়ে দেন জালে।শেষ তিন ম্যাচে এটি ছিল ডোকুর চতুর্থ গোল।এরপর প্রায় গোল পেয়ে গিয়েছিলেন ফিল ফোডেন, কিন্তু কাছ থেকে নেওয়া তার শটও ঠেকিয়ে দেন কেলেহার। তবু রক্ষণে কিছুটা নড়বড়ে ছিল সিটি। অবশেষে ৭৫তম মিনিটে সিটির স্নায়ুচাপ দূর করেন হলান্ড।আন্তইন সেমেনিয়োর ক্রস থেকে প্রথম শট ব্লক হলেও ফিরতি বলে কাছ থেকে ব্যাকহিল করে জালে পাঠান তিনি। এটি এবারের লিগে এই নরওয়েজিয়ানের ২৬তম গোল। আরও পড়ুন: বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে যে দলগুলোকে এগিয়ে রাখলেন মেসিশেষ মুহূর্তে বক্সের ভেতর থেকে ঠাণ্ডা মাথায় গোল করে সিটির গোল ব্যবধান আরও বাড়ান মারমৌশ।এই জয়ের পর সিটির গোল পার্থক্য এখন আর্সেনালের চেয়ে মাত্র এক কম।এর আগে দিনের আরেক খেলায় চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য সমতায় আটকে গেছে সান্ডারল্যান্ডের বিপক্ষে।
Go to News Site