Somoy TV
রশিদ খান নিজের জাদুকরী ছন্দে ফিরলেন চার উইকেট নিয়ে, আর অধিনায়ক শুভমান গিল খেললেন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। তাদের দাপটে শনিবার (৯ মে) জয়পুরে গুজরাট টাইটান্স ৭৭ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। এই জয়ে গুজরাট চলমান আইপিএলের আইপিএলের প্লে-অফের আরও কাছাকাছি পৌঁছে গেল।এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থান থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট। তাদের সংগ্রহ এখন ১৪ পয়েন্ট, যা শীর্ষে থাকা সানরাইজার্সের হায়দরাবাদের সমান। তবে নেট রানরেটে হায়দরাবাদের (+০.৭৩৭) চেয়ে পিছিয়ে আছে তারা (গুজরাটের +০.২২৮)।অন্যদিকে, রাজস্থান রয়্যালস ছয় ম্যাচে চতুর্থ হার দেখল, যার মধ্যে টানা তৃতীয়টি নিজেদের মাঠে। এতে তারা নেমে গেছে পঞ্চম স্থানে। তাদের নেট রানরেটও বড় ধাক্কা খেয়েছে (+০.০৮২০)।ব্যাটিং–সহায়ক উইকেটে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। কিন্তু গুজরাটের দুই ওপেনার শুভমান ও সাই সুদর্শন শুরুতেই ১১৮ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন। সাই করেন ৫৫ রান। শেষ পর্যন্ত গুজরাট ৪ উইকেটে তোলে এই মৌসুমের তাদের সর্বোচ্চ ২২৯ রান।জবাবে রাজস্থান শুরুটা করেছিল ঝড়ের গতিতে। কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ১৬ বলে ৩৬ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। এরপর ধ্রুব জুরেল ১০ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আরও পড়ুন: আইপিএলে ‘রিল সংস্কৃতি’ বন্ধে বিসিসিআইয়ের কড়া নির্দেশনাপাঁচ ওভারে ২ উইকেটে ৬২ রান তুলে রাজস্থান তখন ম্যাচে ভালোভাবেই ছিল। কিন্তু এরপরই গুজরাটের বোলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৬.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।এটি ছিল গুজরাটের টানা চতুর্থ জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল।পাওয়ারপ্লেতে শুরুতে আঘাত হানেন পেস জুটি কাগিসো রাবাদা ও মোহাম্মদ সিরাজ। রাবাদা ৩ ওভারে ৩৩ রানে নেন ২ উইকেট, আর সিরাজ নেন ১টি। এরপর মাঝের ওভারগুলোতে পুরোপুরি নিয়ন্ত্রণে নেন রশিদ খান। অষ্টম থেকে চতুর্দশ ওভারের মধ্যে দুর্দান্তভাবে টার্ন কাজে লাগিয়ে ৩৩ রানে ৪ উইকেট তুলে রাজস্থানের মেরুদণ্ড ভেঙে দেন তিনি।মাত্র তিন বলের ব্যবধানে তিনি ফেরান ধ্রুব জুরেল ও ডনোভান ফেরেইরাকে। পরে এলবিডব্লিউ করেন রবীন্দ্র জাদেজাকে (২৫ বলে ৩৮)। তার চার উইকেটের মধ্যে তিনটিই ছিল বোল্ড। শেষদিকে জেসন হোল্ডার ২.৩ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে লেজ গুটিয়ে দেন।রাজস্থানের ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর রাবাদাকে টানা দুই ছক্কায় উড়িয়ে দিয়ে দুই ওভারে দলকে ২৬ রানে নিয়ে যান।সিরাজকেও শুরুতে চাপে ফেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভারতীয় পেসারই জয়ী হন। শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন সূর্যবংশী।পরের ওভারেই ১৫২ কিলোমিটার গতির বাউন্সারে আরেকটি বড় ধাক্কা দেন রাবাদা। নিয়মিত অধিনায়ক রিয়ান পরাগ হ্যামস্ট্রিং চোটে না থাকায় এদিন রাজস্থানকে নেতৃত্ব দেওয়া যশস্বী জয়সওয়াল (৩) এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে ফেরেন।এক পর্যায়ে জুরেল সিরাজের এক ওভারে তিন ছক্কা ও একটি চার মেরে ২২ রান তুলে রাজস্থানের আশা জাগিয়েছিলেন। কিন্তু রশিদ আক্রমণে আসতেই ম্যাচের নিয়ন্ত্রণ আবার গুজরাটের হাতে চলে যায়।প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন শুভমান। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। বাঁ পায়ে সামান্য অস্বস্তি থাকলেও দারুণ টাইমিং আর চমৎকার স্ট্রোকপ্লেতে মৌসুমের চতুর্থ অর্ধশতক তুলে নেন তিনি।শেষদিকে ব্রিজেশ শর্মা গিল ও জেসন হোল্ডারকে ফেরান। তবে ওয়াশিংটন সুন্দর ২০ বলে অপরাজিত ৩৭ এবং রাহুল তেওয়াতিয়া ৪ বলে অপরাজিত ১৪ রান করে গুজরাটকে মৌসুমের সর্বোচ্চ সংগ্রহে পৌঁছে দেন। শেষ ওভারে তেওয়াতিয়া দুই ছক্কায় তোলেন ২১ রান। আরও পড়ুন: বিদেশি লিগের টানে দোদুল্যমান অস্ট্রেলিয়ার তারকারারাজস্থানের দুর্ভোগ বাড়ান জোফরা আর্চার। প্রথম ওভারেই ১৮ রান দেন তিনি, যার মধ্যে ছিল ৫টি অতিরিক্ত। পুরো ৩ ওভারে তার খরচ ৪৬ রান।বাঁহাতি সাই সুদর্শন বারবার অফসাইডে ফাঁক খুঁজে রান তুলছিলেন, আর অন্যপ্রান্তে গিল ধীরে শুরু করে পরে গতি বাড়ান। মাত্র ৯ ওভারে বিনা উইকেটে ১০৮ রান তুলে ফেলে গুজরাট। পরে স্পিন আক্রমণে কিছুটা লাগাম টানে রাজস্থান।অবশেষে একাদশ ওভারে যশরাজ পুঞ্জা সাই সুদর্শনকে ফিরিয়ে ১১৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন।
Go to News Site