Collector
ভারতের জন্য সাফের সূচি নিয়ে অনিশ্চয়তা | Collector
ভারতের জন্য সাফের সূচি নিয়ে অনিশ্চয়তা
Somoy TV

ভারতের জন্য সাফের সূচি নিয়ে অনিশ্চয়তা

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। নিয়ম অনুযায়ী এবারের আয়োজক বাংলাদেশ। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা টুর্নামেন্টটি। কিন্তু ভারতের কারণে বেধেছে বিপত্তি। তৈরি হয়েছে অনিশ্চয়তা।সেপ্টেম্বর উইন্ডোতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারশন। একই সময় আসিয়ান কাপের ম্যাচ খেলবে ব্লু টাইগার্স। আছে বেশ কয়েকটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচও। আর ভারতকে ছাড়া সাফ আয়োজন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।তিনি বলেন, 'সাফের অন্যতম দেশ ভারত। তাদের ছাড়া সাফ আয়োজন করা কঠিন। তাই সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে সাফ আয়োজনের চেষ্টা করা হচ্ছে। তবে, এটা এখনো চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে। মাস খানেক পর সাফের মিটিং আছে।'দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতের প্রভাব সবচেয়ে বেশি। বাণিজ্যিক মূল্য, দর্শক আগ্রহ আর সম্প্রচার সবকিছুতেই ভারতের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাই ভারত ছাড়া টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না সাফ কর্তৃপক্ষ।আরও পড়ুন: ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল ম্যানসিটিতবে, এই পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে ফেলবে বাফুফেকে। কারণ নভেম্বরের উইন্ডোতে লিথুয়ানিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আলোচনা চলছে আছে আরো কয়েকটি দেশের সঙ্গে। তবে তাতে ভ্রুক্ষেপ নেই সাফ সভাপতির। সালাউদ্দিন বলেন, 'বাংলাদেশ কী করবে আমি জানি না।এছাড়া ৯ থেকে ১৭ তারিখ নভেম্বর উইন্ডোতে সময় মাত্র আটদিন। এই অল্প সময়ে টুর্নামেন্ট শেষ করা বেশ কঠিনই হবে।এবারের সাফের ভেন্যু নিয়েও ছিলো জটিলতা। নিয়ম অনুযায়ী আয়োজক বাংলাদেশ হলেও বিকল্প ভেন্যু নিয়েও হয় আলোচনা। তবে, সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন সাফ সভাপতি সালাউদ্দিন। এছাড়া আসন্ন সাফে আফগানিস্তানের মতো দলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। আরও পড়ুন: বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে যে দলগুলোকে এগিয়ে রাখলেন মেসিসালাউদ্দিন বলেন, 'নভেম্বরে বাংলাদেশেই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাইরে কোনো দল অন্তর্ভুক্ত হবে না শুধু সাফের দলগুলো অংশ নেবে।'সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে। ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জেতে ভারত। অন্যদিকে বাংলাদেশ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন করে আশার আলো দেখছেন সমর্থকরা। হামজা-শমিতদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে জাতীয় দল নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার।

Go to News Site