Somoy TV
যুদ্ধ বন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে, এই সমঝোতার সম্ভাবনায় কালো ছায়া হয়ে এসেছে ইরানের কট্টরপন্থি ‘জেবহে-ই পায়দারি’ বা এন্ডুরেন্স ফ্রন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতাকেই ‘আত্মসমর্পণ’ হিসেবে দেখছে তারা।হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধ ভেঙে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা তেলবাহী জাহাজে মার্কিন হামলায় কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করে ইরানি সংবাদমাধ্যম। যদিও স্থানীয় এক কর্মকর্তা সেই তথ্য অস্বীকার করেছেন। হরমুজ এলাকায় আবারও সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সূত্র। তাদের দাবি, মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে কঠোর জবাব দেয়া হবে। উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ ১৪ দফার একটি সমঝোতা স্মারক তৈরির চেষ্টা করছে। যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো বড় মতপার্থক্য রয়ে গেছে। আরও পড়ুন: ইরানের আহত নেতা মোজতবা জনসমক্ষে না এলেও কৌশল নির্ধারণ করছেন কূটনৈতিক এই প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থি ‘জেবহে-ই পায়দারি’ বা এন্ডুরেন্স ফ্রন্ট। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আদর্শকে রক্ষার দাবি করা এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতাকেই ‘আত্মসমর্পণ’ হিসেবে দেখছে বলে উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে। এমনকি তারা আলোচনায় অংশ নেয়া ইরানি কর্মকর্তাদেরও প্রকাশ্যে সমালোচনা করছে। ইরানের নতুন নেতৃত্ব ঐক্যের বার্তা দিলেও, এই গোষ্ঠী দেশটির ভেতরে বিভক্তি আরও স্পষ্ট করে তুলছে। আরও পড়ুন: ইরান যুদ্ধ নিয়ে এখন নিজেই ‘বিরক্ত’ ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতো যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে, তেল আবিবের ছড়ানো মিথ্যা তথ্য ও নেতানিয়াহু সরকারের উসকানিতে হোয়াইট হাউস হামলার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লেখা একটি চিঠি জো কেন্ট এক্সে শেয়ার করেন। তবে, তার এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে উড়িয়ে দেয় হোয়াইট হাউস।
Go to News Site