Collector
৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস | Collector
৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
Jagonews24

৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অঞ্চলগুলো হলো- রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। রোববার (১০ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আরও পড়ুনএক দেশের বৃষ্টি কি আরেক দেশ ‘চুরি’ করতে পারে?আজকের আবহাওয়া: ঢাকায় গরম সামান্য কমতে পারে এতে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিএ

Go to News Site