Somoy TV
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশুসন্তান রয়েছে।রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দগ্ধরা ব্যক্তিরা হলেন: সবজি বিক্রেতা কালাম, তার স্ত্রী সায়মা এবং তাদের তিন সন্তান মুন্না, মুন্নি ও কথা। তাদের সবাইকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।স্বজন ও প্রতিবেশীরা জানান, গিরিধারা এলাকার ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন কালাম-সায়মা দম্পতি। সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন ঘরের ভেতরে আগুন জ্বলছে এবং পরিবারের সদস্যরা দগ্ধ অবস্থায় আর্তনাদ করছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আরও পড়ুন: রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের শরীরের ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বা লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরে জমে ছিল। সকালে চুলা জ্বালাতে গেলে বা বৈদ্যুতিক সুইচের স্পার্ক থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।
Go to News Site