Jagonews24
তৃতীয় পাকিস্তানে ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন আজান আওয়াইজ। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০৩ রান করে কাটা পড়েছেন তাসকিন আহমেদের বলে। তার বিদায়ে ২১০ রান দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। তাসকিনের বলে আওয়াইজ এইজ হয়ে আটকা পড়েন স্লিপের ফিল্ডার বাংলাদেশ অধিনায়ক নাজম্যল হোসেন শান্তর হাতে। যে ক্যাচ নিতে কোনো ভুল করেননি তিনি। ১৬৫ বল খেলে ১০৩ রান করেছেন তিনি। চার মেরেছেন ১৪টি। এর আগে, গতকাল শনিবার মিরপুরে প্রথম দিনের খেলা শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান। তার ও আব্দুল্লাহ ফজলের ব্যাটেই স্বপ্ন দেখছিল পাকিস্তান। এ দুজন টিকে থাকলে লিড নেওয়া সহজ হবে বলেই ধারণা করা হচ্ছিল। দ্বিতীয় দিনের ২৫ মিনিটের খেলা হতেই নাহিদ রানার বল পুশ করে অভিষেকেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ১৪ চারে ১৫৩ বলে ১০০ রানে পৌঁছান তিনি। আইএন
Go to News Site