Collector
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় পাকিস্তানির টেস্ট অভিষেকে সেঞ্চুরি | Collector
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় পাকিস্তানির টেস্ট অভিষেকে সেঞ্চুরি
Jagonews24

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় পাকিস্তানির টেস্ট অভিষেকে সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার ঘটনা ঘটেছে মোট ছয়বার। এর মধ্যে দুইজনই পাকিস্তানের ব্যাটার। আজ রোববার তৃতীয় পাকিস্তান হিসেবে টেস্টের অভিষেকে সেঞ্চুরি করলেন আজান আওয়াইজ। গতকাল শনিবার মিরপুরে প্রথম দিনের খেলা শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান। তার ও আব্দুল্লাহ ফজলের ব্যাটেই স্বপ্ন দেখছিল পাকিস্তান। এ দুজন টিকে থাকলে লিড নেওয়া সহজ হবে বলেই ধারণা করা হচ্ছিল। দ্বিতীয় দিনের ২৫ মিনিটের খেলা হতেই নাহিদ রানার বল পুশ করে অভিষেকেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ১৪ চারে ১৫৩ বলে ১০০ রানে পৌঁছান তিনি। ৫৩ ওভারের খেলা শেষে পাকিস্তানের বোর্ডে রান ১ উইকেটে ২০৩। এর আগে, বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার ছিলেন তৌফিক উমর। ২০০১ সালের ২৯ আগস্ট মুলতানে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই শতরান করেন এই পাকিস্তানি ওপেনার। এরপর আরও একটি অনন্য কীর্তি গড়েন আরেক পাকিস্তানি ব্যাটার ইয়াসির হামিদ। ২০০৩ সালের ২০ আগস্ট করাচিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টেই দুই ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে করেন ১৭০ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০৫ রানে। টেস্ট অভিষেকে জোড়া সেঞ্চুরির এই কীর্তি ক্রিকেট ইতিহাসেও বিরল। এআরবি/আইএন

Go to News Site