Collector
সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু | Collector
সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
Boishakhi News24

সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধানবাহী ট্রলির ধাক্কায় আবিদ আল হাসান (১০) নামে এক মাদরাসার পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আবিদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জামিল আল হাসানের বড় ছেলে। সে রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আক্তাপাড়া মিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে আবিদ। শনিবার সকালে সাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে আক্তাপাড়া মিনাবাজারে যায় সে। বাজার থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা Read More

Go to News Site