Collector
মেসি কি নাক ডাকেন, উত্তর দিলেন নিজেই | Collector
মেসি কি নাক ডাকেন, উত্তর দিলেন নিজেই
Somoy TV

মেসি কি নাক ডাকেন, উত্তর দিলেন নিজেই

সম্প্রতি লো দেল পোলো ইউটিউব চ্যানেলে আর্জেন্টাইন টিভি হোস্ট জোয়াকিন আলভারেজকে এক সুদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। প্রায় সাড়ে ২৯ মিনিটের সাক্ষাৎকারে অবধারিতভাবেই স্থান পেয়েছে আসন্ন বিশ্বকাপ নিয়ে নানা প্রসঙ্গ।জোয়াকিন আলভারেজ এক পর্যায়ে জিজ্ঞেস করেন, মেসি নাক ডাকেন কি না। জবাবে আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘না, আমি জানি না। হয়তো ক্লান্ত থাকলে হতে পারে। কিন্তু আমি জানি না। আন্তেনেলার কাছ থেকে জানতে হবে।’বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এই আসরে আর্জেন্টিনার শিরোপা জেতার সুযোগ নিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে। যদিও অনেক খেলোয়াড় এখন চোট ও ম্যাচ ফিটনেসের ঘাটতির মধ্যে আছে, সত্যি কথা হলো দলটি খুবই ঐক্যবদ্ধ। এই দলটি সবসময় লড়ে, জিততে চায় এবং লক্ষ্য অর্জনের জন্য সর্বস্ব দেয়, এটা আমরা দেখেছি। আর্জেন্টাইন হিসেবে আমরা যেমন সবসময় করি, বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো অফিসিয়াল প্রতিযোগিতা এলে আমাদের উত্তেজিত হওয়া উচিত। তবে এটাও মানতে হবে, এমন কিছু দল আছে যারা আমাদের চেয়ে এগিয়ে, দল হিসেবেও, বর্তমান ফর্মের দিক থেকেও।’আরও পড়ুন: গোল আর অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে জিতিয়ে ইতিহাস গড়লেন মেসিশিরোপার দৌড়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকা দলগুলোর কথা বলতে গিয়ে মেসি দ্রুতই কয়েকটি নাম তুলে ধরেন, ‘এই মুহূর্তে ফ্রান্সকে আবার খুব ভালো দেখাচ্ছে। তাদের দলে অনেক শীর্ষমানের খেলোয়াড় আছে। আমার মনে হয় স্পেন, ব্রাজিলও; যদিও তারা সাম্প্রতিক সময়ে সেরা অবস্থায় ছিল না, তবে তারাও সবসময় দাবিদার, কারণ বড় প্রতিযোগিতায় লড়ার মতো খেলোয়াড় তাদের আছে।... জার্মানি, ইংল্যান্ডের মতো শক্তিগুলো তো আছেই। পর্তুগালও খুব প্রতিযোগিতাপূর্ণ এবং ভালো একটি দল। আর তারপর সবসময়ই কোনো না কোনো চমক থাকে…।’এবারের আসরে ব্রাজিলের হয়ে নেইমারের অংশগ্রহণের ব্যাপারটি ধোঁয়াশায়। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মনে করেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রাই অংশ নিক। নেইমারের বর্তমান ফর্ম যেমনই হোক না কেন, সবসময়ই সে সেরাদের একজন।’

Go to News Site