Somoy TV
ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চেন্নাই নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। এসময় তামিলনাড়ুর নতুন সরকারের মন্ত্রী হিসেবে নেন এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়া থালাপতি বিজয়ের বাবা–মা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণানসহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও শপথ অনুষ্ঠানে ছিলেন। আরও পড়ুন: যাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন মোদি, ১০ বছর পর সেই শুভেন্দুকেই বানালেন মুখ্যমন্ত্রী! টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠন করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। এর আগে শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠকের পর তার শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ উপলক্ষে রাজ্যজুড়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হওয়ার পথে বাধা পেরোলেন বিজয়, আসন সংখ্যা পৌঁছাল ১২০-তে গত সোমবার (৪ মে) ঘোষিত বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায় টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। শুক্রবার পর্যন্ত জোটের শক্তি ১১৬ আসনে আটকে থাকলেও, শনিবার একাধিক দল সমর্থন দিলে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এরপরই সরকার গঠনের দাবি জানান বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথমবারের মতো একাধিক দলের সমর্থনে সরকার গঠন হলো।
Go to News Site