Collector
অ্যান্টি-ডোপিং এজেন্সির সতর্কবার্তা পেলেন জয়সওয়াল | Collector
অ্যান্টি-ডোপিং এজেন্সির সতর্কবার্তা পেলেন জয়সওয়াল
Somoy TV

অ্যান্টি-ডোপিং এজেন্সির সতর্কবার্তা পেলেন জয়সওয়াল

ডোপ টেস্টের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত না হওয়ায় ভারতের জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সির সতর্কবার্তা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। একই কাজ করে সতর্কবার্তা পেয়েছেন দেশটির নারী দলের ক্রিকেটার শেফালি বার্মা।এই ঘটনাগুলো ‘হয়্যারএবাউটস ফেইলার’ নিয়মের আওতায় পড়ে। কোনো খেলোয়াড় ১২ মাসের মধ্যে তিনবার এমন ব্যর্থতার ঘটনা ঘটালে, তা অ্যান্টি-ডোপিং নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হয় এবং সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞা হতে পারে।ভারতীয় গণমাধ্যম বলছে, দুই ক্রিকেটারকে নিজেদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানানো হয়েছে। এটি তাদের প্রথম নথিভুক্ত হয়্যারএবাউটস ফেইলারের ঘটনা। তারা দুজনই এনএডিএ’র আরটিপির অন্তর্ভুক্ত।আরও পড়ুন: ঝাড়খণ্ড ও বিহারের শীর্ষ করদাতা ধোনিআরটিপিতে থাকা খেলোয়াড়দের নির্দিষ্ট সময় ও স্থান জানাতে হয়, যেখানে তারা প্রতিযোগিতার বাইরে ডোপ টেস্টের জন্য উপস্থিত থাকবেন। ডোপিং কন্ট্রোল অফিসার নির্ধারিত সময়ে সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করতে পারেন। ঘোষিত স্থানে খেলোয়াড়কে না পেলে সেটি ‘মিসড টেস্ট’ হিসেবে ধরা হয়। নোটিস অনুযায়ী, গত বছরের ১৭ ডিসেম্বর জয়সওয়ালের ডোপ টেস্ট নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং শেফালির ক্ষেত্রে নির্ধারিত টেস্ট ছিল ৭ নভেম্বর। কিন্তু দুই ক্ষেত্রেই তারা ঘোষিত স্থানে উপস্থিত ছিলেন না।পরে এনএডিএ যথাক্রমে ১৮ ও ২০ ফেব্রুয়ারি তাদের কাছে ব্যাখ্যা চেয়েও পায়নি। ফলে তাদের বিরুদ্ধে প্রথম ‘মিসড টেস্ট’ নথিভুক্ত হয়।দুই ক্রিকেটারই এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত। জয়সওয়াল ব্যস্ত তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে। অন্যদিকে শেফালি ভারতের নারী দলের অংশ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে আছেন, যা ১২ জুন শুরু হবে।

Go to News Site