Collector
দুই মামলায় আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন | Collector
দুই মামলায় আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন
Somoy TV

দুই মামলায় আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

রাজধানীর মিরপুর ও রমনা থানায় ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ এ আদেশ দেন। আরও পড়ুন: ৫ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় ১০ মে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে পুলিশ।

Go to News Site