Collector
পাকিস্তানে গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ পুলিশ নিহত | Collector
পাকিস্তানে গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ পুলিশ নিহত
Somoy TV

পাকিস্তানে গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ পুলিশ নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি চেকপয়েন্টে গাড়িবোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত ও ৫ জন আহত হয়েছেন।রোববার (১০ মে) স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি চেকপয়েন্টে সন্ত্রাসীরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পুলিশের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে বলেন, গতরাতে বান্নুর ফতেহ খেল এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশের চেকপয়েন্টে ধাক্কা দেয়, এরপর একাধিক সন্ত্রাসী চৌকিতে প্রবেশ করে। তিনি বলেন, ১২ জন কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। আরও পড়ুন: পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৭ সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এটি সর্বশেষ হামলার ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এএফপিকে বলেন, গাড়ি বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশের চেকপোস্টে হামলা চালায় এবং গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা থানা থেকে অস্ত্র লোট করে বলেও জানান তিনি।

Go to News Site