Somoy TV
নাজমুল হোসেন শান্তদের উচ্ছ্বাসটা একটু বেশিই ছিল। পাকিস্তানের ষষ্ঠ ব্যাটার হিসেবে সালমানা আগা আউট হয়ে গেছেন। লিটন দাস ক্যাচ ধরার পর ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাই-ফাইভ করছেন, বোলার তাসকিন আহমেদের উদ্যাপনও চলছে। হঠাৎ করে বেজে উঠল সতর্কতামূলক সাইরেন—নো বল।বলটি করার সময় তাসকিনের পা পপিং ক্রিজ ছাড়িয়ে গিয়েছিল। তাই সালমানকে আর প্যাভিলিয়নে ফিরতে হয়নি। তাতে বাংলাদেশের ক্রিকেটারদের মন কি একটু খারাপ হলো? হলে হতেও পারে। তবে পুরো সেশন বিবেচনা করলে মন খারাপের তেমন কারণ নেই। গতকাল ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তানের ৪টি উইকেটই টাইগাররা আজকের প্রথম সেশনে তুলে নিয়েছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের স্কোরলাইন তাই ৫/২৫১। প্রথম ইনিংসে ৪১৩ করা বাংলাদেশের খুশি না হওয়ার কোনো কারণ কি আছে?গতকাল শেষে পাকিস্তানের শক্ত অবস্থানে থাকার কারণ আজান আওয়াইস। অভিষেক টেস্ট খেলতে নামা এই ওপেনার আজকের দিন শুরু করেছিলেন ৮৫ রান নিয়ে। ১৫৩ বলে সেটিকে সেঞ্চুরিতে রূপ দেন। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি, ১০৩ রানের মাথায় তাসকিন আহমেদ তাকে তুলে নেন। এ উইকেটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে তাসকিনের ৫০ উইকেট পূর্ণ হলো। তৃতীয় টাইগার পেসার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। তার আগে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও শাহাদাত হোসেন।আরও পড়ুন: টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচআজান বিদায়ে নিয়েছিলেন দলীয় ২১০ রানে, পরের ২০ রানের মধ্যে টাইগাররা আরও তিন উইকেট তুলে নেয়। ২২৬ রানে তাসকিন আহমেদ শান মাসুদকে শর্ট লেগে সাদমানের ক্যাচ বানান। একটু পর মিরাজকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন সৌদ শাকিল। মিরাজ নেন পরের উইকেটটিও। ৬০ রান করা আবদুল্লাহ ফজল মিডঅনে ক্যাচ দেন তাইজুল ইসলামকে।লাঞ্চ শেষে সালমান আগা ১২ ও মোহাম্মদ রিজওয়ান ৮ রান নিয়ে ব্যাট করতে নামবেন। এই দুজনই এখন বাংলাদেশের সামনে একমাত্র চ্যালেঞ্জা, বাকিরা সবাই বোলার। ১৬২ রানে এগিয়ে থাকা বাংলাদেশ কি পারবে লিড রেখে পাকিস্তানকে অলআউট করতে?
Go to News Site