Jagonews24
চোখের সৌন্দর্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে আইলাইনার এমন একটি মেকআপ উপাদান, যা পুরো লুককেই মুহূর্তে বদলে দিতে পারে। সঠিক শেডের আইলাইনার শুধু চোখকে বড় ও আকর্ষণীয় দেখায় না বরং ব্যক্তিত্বেও আনে ভিন্ন মাত্রা। সাধারণত কালো ও বাদামি আইলাইনারই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনে এসেছে নানা রঙের বৈচিত্র্য, যা এখন সৌন্দর্যচর্চায় নতুন ট্রেন্ড তৈরি করেছে। গাঢ় কালো আইলাইনার কালো আইলাইনারকে বলা হয় সবচেয়ে ক্লাসিক শেড। এটি যেকোনো চোখের রং এবং ত্বকের টোনের সঙ্গে মানিয়ে যায়। চোখকে গভীর, তীক্ষ্ণ ও ড্রামাটিক লুক দিতে কালো আইলাইনারের তুলনা নেই। বিশেষ করে লিকুইড আইলাইনার ব্যবহার করলে এটি দীর্ঘসময় স্থায়ী থাকে এবং চোখের মেকআপকে আরও নিখুঁত করে তোলে। চকলেট বাদামি কালোর পর সবচেয়ে জনপ্রিয় শেড হলো চকলেট বাদামি। এটি চোখে এক ধরনের কোমল ও ন্যাচারাল লুক তৈরি করে। উষ্ণ ত্বকের জন্য এই রঙ বিশেষভাবে মানানসই হলেও শীতল টোনের ত্বকেও এটি সুন্দরভাবে ফিট করে। যারা ভারী মেকআপ পছন্দ করেন না, তাদের জন্য বাদামি আইলাইনার হতে পারে পারফেক্ট পছন্দ। বারগান্ডি বারগান্ডি আইলাইনার বর্তমানে ফ্যাশন দুনিয়ায় বেশ ট্রেন্ডি। এই গাঢ় লালচে শেডটি চোখে এক ধরনের রহস্যময় ও মোহনীয় লুক আনে। নীল, সবুজ ও বাদামি চোখের সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়। বিশেষ করে রাতের পার্টি বা অনুষ্ঠানে এই রঙ চোখকে আরও উজ্জ্বল করে তোলে এবং আলাদা আকর্ষণ তৈরি করে। অফ-হোয়াইট অফ-হোয়াইট বা ক্রিমি সাদা আইলাইনার চোখের মেকআপে একেবারে ভিন্ন মাত্রা যোগ করে। এটি চোখকে বড় ও ফ্রেশ দেখাতে সাহায্য করে। সাধারণত নিচের ওয়াটারলাইনে ব্যবহার করলে চোখ আরও উজ্জ্বল ও জাগ্রত মনে হয়। যারা মিনিমাল মেকআপ পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প। পান্না সবুজ পান্না সবুজ আইলাইনার আধুনিক মেকআপ ট্রেন্ডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বাদামি চোখের সঙ্গে এই শেডটি অসাধারণ কনট্রাস্ট তৈরি করে। সব ধরনের ত্বকের সঙ্গে এটি মানানসই। উৎসব বা বিশেষ অনুষ্ঠানে চোখকে গ্ল্যামারাস লুক দিতে এই রং দারুণ কার্যকর। চোখের যত্নও জরুরি আইলাইনার শুধু সৌন্দর্যের জন্য নয়, চোখের সুরক্ষার দিকেও খেয়াল রাখা জরুরি। দীর্ঘ সময় মেকআপ ব্যবহার করলে প্রাকৃতিক ও নিরাপদ উপাদানযুক্ত আইলাইনার বেছে নেওয়া উচিত। ভিটামিন ই সমৃদ্ধ আইলাইনার চোখের চারপাশের ত্বককে পুষ্টি দেয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাশাপাশি ক্যামোমাইল ও অ্যালোভেরা যুক্ত আইলাইনার চোখকে আরাম দেয় এবং আর্দ্রতা বজায় রাখে। আইলাইনার এখন আর শুধু কালো বা বাদামিতে সীমাবদ্ধ নয়। ফ্যাশনের এই যুগে বিভিন্ন রঙের আইলাইনার ব্যবহার করে নিজের স্টাইলকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যায়। তবে সৌন্দর্যের পাশাপাশি চোখের স্বাস্থ্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। সূত্র: ইন্ডিয়া টুডে, ভোগ আরও পড়ুন:চোখের নিচের কালো দাগ কমানোর ঘরোয়া সমাধান গরমে ত্বকের যত্নে দুধের সর যেভাবে ব্যবহার করবেন এসএকেওয়াই
Go to News Site