Collector
চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু | Collector
চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু
Jagonews24

চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এবারের টুর্নামেন্টে আয়োজকের ভূমিকায় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফুটবল টুর্নামেন্টে মোট ৪৩টি বিশ্ববিদ্যালয়ের টিম অংশগ্রহণ করবে। এর মধ্যে ৩৪টি ছেলেদের ও মেয়েদের ৯টি টিম অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, দীর্ঘদিন পর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে এই খেলা না হওয়ার পেছনে ছাত্র-শিক্ষক সম্পর্কের টানাপোড়েনসহ নানা কারণ ছিল। এবারের টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয় সেজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান/এমএন/জেআইএম

Go to News Site